করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে আরোপিত কঠোর বিধিনিষেধের মধ্যে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, আজ রোববার থেকে ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।
লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত।
কঠোর বিধি-নিষেধের মধ্যে কীভাবে ব্যাংকিং কার্যক্রম চলবে এ নিয়ে ১৩ জুলাই প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।