দেশে বাড়তে পারে বৃষ্টি

একটি লঘুচাপের প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।
আগামী দু’দিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর এ তথ্য জানানো হয়।

গত ২৩ জুলাই আবহাওয়া বিভাগ জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে।
পরে সেটি আরও শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়।
এই অবস্থায়ই এটি ভারতের উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকা অতিক্রম করে।
সোমবার সকালে বাংলাদেশের আবহাওয়া অধিদফতর জানায়, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে।

Comments (0)
Add Comment