দেশে আরও নতুন তিনটি নতুন উপজেলার অনুমোদন দিয়েছে সরকার।
এই তিন উপজেলা হচ্ছে, কক্সবাজার সদরের ঈদগাও, মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার এবং সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাকে উপজেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
নতুন তিনটিসহ দেশে মোট উপজেলার সংখ্যা দাঁড়াল ৪৯৫টি।
গতকাল সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় নতুন এই তিন উপজেলার অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই সভায় সভাপতিত্ব করেন।