‘ঢাকায় সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দীর্ঘমেয়াদি সমন্বিত মহাপরিকল্পনা (ইন্ট্রিগ্রেটেড মাস্টারপ্লান ফর ঢাকা সিটি) প্রণয়নে পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে মেয়র শেখ ফজলে নূর তাপস ও করপোরেশনের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ডিএসসিসির বুড়িগঙ্গা হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মেয়র শেখ তাপস বলেন, সিটি করপোরেশন থেকে এই প্রথম সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে।
আজকের মতবিনিময় সভার মাধ্যমে তার শুভ সূচনা হলো বলে আমি মনে করি।
আমাদের যে অগ্রাধিকারভিত্তিক বিষয়গুলো রয়েছে, যেমন- কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা প্রতিষ্ঠা করা, নতুন আবাসিক এলাকা (টাউনশিপ) গড়ে তোলা, নদীর পাড় ঘেঁষে প্রশস্ত সড়ক ব্যবস্থা গড়ে তোলা, খালগুলো সংরক্ষণ ও নান্দনিক পরিবেশ সৃষ্টি করা, পানিপ্রবাহ নিশ্চিত করা এবং জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি বাস্তবভিত্তিক সমাধানসহ নাগরিক সমস্যার টেকসই সমাধানে পরিকল্পনা প্রয়োজন।
সেগুলো আপনারা যথাযোগ্যভাবে সন্নিবেশ করবেন বলে আমি আশাবাদী।

 

 

Comments (0)
Add Comment