‘করোনার বুস্টার ডোজ দিতে যাচ্ছে যুক্তরাজ্য’

করোনার বুস্টার ডোজ দেয়া নিয়ে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরে।
এবার যুক্তরাজ্য আগামী মাসে ৩২ মিলিয়ন মানুষকে করোনার বুস্টার ডোজ দিতে যাচ্ছে। রোববার দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আগামী সেপ্টেম্বর মাসের শুরুর দিকে যুক্তরাজ্যে করোনার বুস্টার ডোজ দেয়ার কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে।
এরইমধ্যে বুস্টার ডোজ দেয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাজ্যে করোনার বুস্টার ডোজ দেয়ার কার্যক্রম আগামী ৬ সেপ্টেম্বর শুরু হতে পারে।
প্রায় ৩ কোটি ২০ লাখ মানুষকে বুস্টার ডোজ দেয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য।

 

 

Comments (0)
Add Comment