ভারতে ফের সংক্রমণ দৈনিক ৪০ হাজারের বেশি

ভারতে আবারও ৪০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬২৫ জন। এর আগে মঙ্গলবার দেশটিতে আক্রান্ত হয়েছিলেন ৩০ হাজার ৫৪৯ জন।

ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বুধবার এ তথ্য জানায়।

খবরে বলা হয়, ভারতে করোনাভাইরাসে দৈনিক সংক্রমণ বেড়েছে। মঙ্গলবারের চেয়ে বুধবার ১২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৭ লাখ ৬৯ হাজার ১৩২ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৬২ জনের। মঙ্গলবার মৃত্যু হয়েছিল ৪২২ জনের।

Comments (0)
Add Comment