রাষ্ট্রীয় বিমানসংস্থা এয়ার ইন্ডিয়া প্রধানমন্ত্রীর জন্য নতুন একটি বিমান কেনার ঘোষণা দিয়েছে। বিমানটি তৈরি করবে মার্কিন কোম্পানি বোয়িং, এটির মডেল হবে বোয়িং ৭৭৭- ৩০০। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে বিমানে চড়ে সেই এয়ার ফোর্স ওয়ানের মতো মোদির বিমানটিতেও থাকবে অ্যান্টি মিসাইল টেকনোলজি (ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রযুক্তি)। রকেটের আক্রমণকেও প্রতিহত করতে পারবে বিমানটি।
মাঝ আকাশেও বিমানটি জ্বালানি নিতে সক্ষম। এই বিমানের ভেতরে রয়েছে একটি স্বয়ংসম্পূর্ণ অপারেশন থিয়েটার। রয়েছে একটি এক্সিকিউটিভ কার্যালয়।
নরেন্দ্র মোদি হোটেলে থাকতে অপছন্দ করেন না। মূলত হোটেলকে এড়িয়ে চলেন। তাই এই বিমানে থাকছে তার জন্য একটি সুন্দর শয়নকক্ষ।