বিশেষ ফ্লাইটে থাইল্যান্ড থেকে ফিরলেন ২২ জন

করোনাভাইরাস মহামারীর কারণে থাইল্যান্ডে আটকেপড়া ২২ জনকে ঢাকায় ফিরিয়ে এনেছে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট।
ফেরত আসাদের বেশিরভাগই বাংলাদেশি।
এছাড়া কিছু থাই নাগরিকও রয়েছেন।

আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংককের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে (বিজি-৪০৮৯) মোট ২২ জন আরোহী ঢাকায় এসেছেন।
শনিবার দিনগত রাত ১টা ৩০ মিনিটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। যাত্রীরা সবাই নিজ খরচে ঢাকায় ফিরেছেন।

Comments (0)
Add Comment