এক বিবৃতিতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, ইঞ্জিন থেকে তেল সংক্রান্ত সর্তক বার্তা পাওয়ার পর ইতালির মিলান অভিমুখী এয়ারলাইন্সটির বোয়িং ৭৭৭-৩০০এআর নিয়ে ফিরতি পথ ধরেন এর পাইলট। কিন্তু সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পর এর ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে যায়।
তবে কোনো ধরনের সমস্যা ছাড়াই ফ্লাইটের ২২২ যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়। এরপর অন্য একটি ফ্লাইটে তাদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।