পর্তুগালের রাজধানী লিসবনে ৫ম বারের মতো শুরু হয়েছে তথ্যপ্রযুক্তির সবচেয়ে বড় সম্মেলন ওয়েব সামিট-২০২১। পর্তুগালের রাজধানী লিসবনে ১ নভেম্বর সোমবার আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ সর্বোৎকৃষ্ট স্থান আল্টিস এরিনাতে প্রায় ৪০ হাজারের বেশি অংশগ্রহণকারীর সমন্বয়ে এ প্রযুক্তি সম্মেলন শুরু হয়।
তথ্যপ্রযুক্তিতে বিশ্বের সবচেয়ে বড় এ সম্মেলনকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০০০ জনের বেশি বক্তা, ১২৫০ এর বেশি স্ট্যাটআপ, ৭০০ এর বেশি বিনিয়োগকারী এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ১৫০০ এর মতো সাংবাদিক বা মিডিয়াকর্মী যুক্ত হয়েছেন।
সম্মেলনে যোগ দিচ্ছেন মাইক্রোসফটের প্রেসিডেন্ট থেকে শুরু করে তথ্যপ্রযুক্তির সব বড় বড় প্রতিষ্ঠানসমূহের উদ্যোক্তা এবং প্রযুক্তিবিদরা। সম্মেলনকে কেন্দ্র করে ৪০ হাজারের বেশি অংশগ্রহণকারী পর্তুগালে এসেছেন। সম্মেলন চলবে ৪ মে পর্যন্ত।