অসুস্থ ব্যক্তির জন্য জরুরি অবতরণ করেছে একটি উড়োজাহাজ।
সুযোগ পেয়ে বিমানে থাকা ২১ যাত্রী নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন।
পরে জানা গেছে যার জন্য উড়োজাহাজটি অবতরণ করা হয় তিনি অসুস্থই হননি।
তারা সবাই অবৈধভাবে ওই দেশে প্রবেশের চেষ্টা করেছে।
নাটকীয় এ ঘটনাটি ঘটেছে স্পেনের একটি বিমানবন্দরে।
এ ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নাটকীয় ঘটনার সাক্ষী হলো স্পেনের ব্যস্ততম পালমা ডি মালোরকাত বিমানবন্দর।
স্থানীয় সময় শনিবার রাতে বিমানবন্দরটিতে জরুরি অবতরণ করে মরক্কো থেকে তুরস্কগামী একটি ফ্লাইট।
অবতরণের পরপরই ২১ যাত্রী রানওয়েতে নেমে দৌড়ে বেষ্টনী পার হওয়ার চেষ্টা করে।
খবর পেয়েই তাদের ধরতে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।
শেষ পর্যন্ত ১২ জনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা এখনো পলাতক রয়েছে।