করোনা পরবর্তী সময়ে চলতি বছর সাড়ে ৩ বিলিয়ন ডলার আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বিমানসংস্থা ব্রিটিশ এয়ারওয়েজ।
শুক্রবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজের মূল কোম্পানি ইন্টারন্যাশনাল কনসলিডেটেড এয়ারলাইন্স গ্রুপ (আইএজি)।
ট্রান্সআটলান্টিক অঞ্চলে করোনার পর আবার নতুন করে ভ্রমণ শুরু হওয়ায় আগামী বছরই লাভে ফিরতে পারবে বলেও আশার কথা শুনিয়েছে আইএজি।
চলতি প্রান্তিকেই করোনার আগের তুলনায় ৬০ ভাগ বিমান চলাচল শুরুর পরিকল্পনা রয়েছে ব্রিটিশ এয়ারওয়েজের।
যুক্তরাষ্ট্রে-যুক্তরাজ্যসহ অন্যান্য দেশের নাগরিকদের জন্য পুরোপুরি খুলে দিলে বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহনে ব্রিটিশ এয়ারওয়েজের বহরে থাকা বিমানগুলো আবার পুরোদমে ডানা মেলতে শুরু করবে বলেও আশার কথা জানিয়েছে কোম্পানিটি।