উড্ডয়নের তিন ঘণ্টা পর এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট দিল্লি বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয়েছে।
এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিমানসংস্থা এয়ার ইন্ডিয়ার একজন কর্মকর্তা বলেন, ফ্লাইটটি তিন ঘণ্টা আকাশে উড়ার পরে দিল্লিতে ফিরে আসে।
মাঝ আকাশে হঠাৎ একজন অসুস্থ হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়।
বিমানবন্দরের একজন কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন যাত্রীর মৃত্যুর কারণে দিল্লি থেকে যুক্তরাষ্ট্রগামী এএল-১০৫ ফ্লাইটটি ফিরে আসে।
ঘটনার পর ফ্লাইটটি দিল্লি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ফ্লাইট টাইম ডিউটি লিমিটেশন (এফডিটিএল) নিয়মানুযায়ী, ফ্লাইট পরিচালনার জন্য ক্রুদের আরেকটি ব্যাচের ব্যবস্থা করা হবে।
অর্থাৎ এ বিমানটি আবার বাকি যাত্রীদের নিয়ে যাবে তবে নতুন ক্রুদের নেতৃত্বে।
পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুরো বিষয়টি বিমানবন্দর পুলিশকে জানিয়েছে কর্তৃপক্ষ।