বিমানের অতিরিক্ত ভাড়ার পেছনে দায় কিছু এজেন্সিরও

কিছু ট্রাভেল এজেন্সি ঢাকা-জেদ্দা রুটে রাষ্ট্রীয় বিমানসংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের টিকিটের অতিরিক্ত মূল্য রাখছে অভিযোগ করে তা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ হজযাত্রী ও হাজি কল্যাণ পরিষদ।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

পরিষদের পক্ষ থেকে জানানো হয়, গুটি কয়েক ট্রাভেল এজেন্সি অবৈধভাবে বাংলাদেশ বিমান মতিঝিল সেলস অফিসের সেলস শাখার কিছু অসাধু কর্মকর্তাকে দিয়ে শত শত টিকেট বরাদ্দ দিয়ে ঢাকা-জেদ্দা রুটে এক ভয়ংকর অবস্থার সৃষ্টি করছে।

সংগঠনটি থেকে জানানো হয়, বিমানের প্রকৃত ভাড়া ৬৭ হাজার টাকা কিন্তু এই অবৈধ সিন্ডিকেট ঢাকা-জেদ্দা রুটে বিমান ভাড়া নিচ্ছে ৭৮ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত।

প্রতিটি টিকিটে ওমরাযাত্রীদের ১১ হাজার টাকা করে অতিরিক্ত প্রদান করতে হচ্ছে ওমরাহ পালনকারীদের উপর জুলুম করা হচ্ছে।

সংবাদ সম্মেলন থেকে বিমান টিকেটের সিন্ডিকেট এর সাথে জড়িতদের আইনের আওয়তায় এনে শাস্তির দাবি করে বাংলাদেশ হজযাত্রী ও হাজি কল্যাণ পরিষদ।

Comments (0)
Add Comment