করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট আতঙ্কের মধ্যেই নতুন রূপ ইহু নিয়ে সবার মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে।
ফ্রান্সের একদল বিজ্ঞানী ভাইরাসের এ নতুন রূপের সন্ধান পেয়েছেন।
মেডিটেরানি ইনফেকশন নামে সংস্থার গবেষকরা করোনার এ রূপের নাম দিয়েছেন ইহু।
বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২১ সালের সেপ্টেম্বরে কঙ্গো থেকে এ ভাইরাসের উৎপত্তি।
জানা গেছে, ইহু বা বি.১.৬৪০.২ স্ট্রেনটিতে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের ১২ নাগরিক। তবে স্বীকৃত কোনো জার্নালে করোনার এ নতুন রূপ সম্পর্কে এখনো তথ্য প্রকাশিত হয়নি।
ভাইরাসের এ নতুন রূপ কতটা সংক্রামক তাও এখনো স্পষ্ট করেনি গবেষকরা।
তবে গবেষকরা জানিয়েছেন, নতুন এ ধরনটিতে ভাইরাসের অন্তত ৪৬টি মিউটেশন হয়েছে।
ফলে এর সঙ্গে লড়াইয়ে করোনার টিকাগুলো কার্যকর নাও হতে পারে।
করোনার পুরনো ভ্যারিয়েন্ট থেকে এর উৎপত্তি।