পিএসজি ছাড়ছেন লিওনেল মেসি!

গত মৌসুম তো বটেই গেল বছরের আগস্টে সম্ভবত ফুটবল ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর দলবদলের সাক্ষী হয়েছে সকার সমর্থকরা।
লিওনেল মেসি আর বার্সেলোনা যেখানে সমর্থক, সেখানে দলবদল-সত্যি বলতে কোনো ফুটবলপ্রেমী স্বপ্নেও হয়তো এতটা ভাবতে পারেনি।
তবে ক্রীড়াজগতের অভিধানে অসম্ভব বলতে কিছু নেই।
গত আগস্টের আগেও যা ছিল কল্পনাতীত, তাই হয়েছে বাস্তব। বর্তমান ফুটবল চলচ্চিত্রের সেরা শিল্পী বদলে ফেলেন নিজের আস্তানা।

বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে যোগ দেন অচেনা গণ্ডির পিএসজিতে।
চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তোলার আশায় লিওনেল মেসিকে উড়িয়ে এনেছিল নাসের আল খেলাইফির দল।
এ ছাড়া আগে থেকেই দলে ছিল ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে এবং ব্রাজিলিয়ান নেইমারের মতো তারকারা।
কিন্তু বিশ্বসেরা ফুটবলারদের নিয়ে সমর্থকদের প্রত্যাশার পারদ তুঙ্গে উঠলেও মাঠের লড়াইয়ে সেটির আঁচ দেখা যায়নি।
এক ম্যাচ জয় তো আরেক ম্যাচে হার কিংবা ড্র।
গেল কয়েক মাসে এই চিত্রনাট্যেই এগিয়েছে মরিসিও পচেত্তিনোর শিষ্যরা।
আর এমন ব্যর্থতার জন্য সমালোচকদের তীর বিদ্ধ করেছে কেবল মেসিকেই।

Comments (0)
Add Comment