আর্জেন্টিনার দলে নেই মেসি

লিওনেল মেসিকে না রেখেই বাছাইপর্বের পরের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।

মেসিকে আর্জেন্টিনার স্কোয়াডে না রাখার বিষয়টা অবশ্য একপক্ষের সিদ্ধান্তে আসেনি। স্ক্যালোনি এই সিদ্ধান্তের বিষয়ে ভাবার পরই জানিয়েছেন মেসিকে, তাতে বেশ কিছুদিন ভাবনার পর অবশেষে সম্প্রতি সায় দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

তাতেই মেসিকে ছাড়া স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ।

কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এবারের রাউন্ডে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
বাংলাদেশ সময় আগামী ২৮ জানুয়ারি শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটে লিওনেল স্কালোনির দল নামবে চিলির মাঠে।
এরপর ২ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে নিজেদের মাটিতে ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে।

Comments (0)
Add Comment