বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার মালিক হলো টাটা

ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার মালিকানা আনুষ্ঠানিকভাবে বুঝে নিয়েছে দেশটির বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান টাটা গ্রুপ।

দি ইন্ডিয়ার এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন।

এর কয়েক ঘণ্টারে মধ্যেই আনুষ্ঠানিকভাবে টাটা গ্রুপের মালিকানা বুঝে নেয়।
আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের পর টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বলেন, ‘আমরা অত্যন্ত খুশি যে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে। টাটা গ্রুপে এয়ার ইন্ডিয়াকে ফিরে পেয়ে খুশি আমরা।
বিশ্বমানের উড়ান সংস্থায় পরিণত করার জন্য আমরা সবার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। ’

২০১৯ সালে এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ শেয়ারই বিক্রি করার কথা ঘোষণা করেছিল কেন্দ্র।
একাধিকবার দরপত্র জমা দেওয়ার সীমা বাড়ানোর পর দুটি সংস্থা আগ্রহ প্রকাশ করেছিল।
২০২১ সালের সেপ্টেম্বরে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় জানায়, ঋণে জর্জরিত উড়ান সংস্থা কিনতে আগ্রহ প্রকাশ করেছে টাটা গ্রুপ এবং স্পাইসজেটের প্রোমোটার অজয় সিং।

Comments (0)
Add Comment