রেকর্ড মুনাফা করেছে বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস

দীর্ঘ দুই বছরের লোকসান কাটিয়ে অবশেষে ২০২১ সালে রেকর্ড মুনাফা করেছে ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস।
গতকাল কম্পানি জানায়, গত বছর নেট মুনাফা বেড়ে হয়েছে ৪.২ বিলিয়ন ইউরো।
বিমান সরবরাহ ৮ শতাংশ বেড়ে হয়েছে ৬১১টি।
এয়ারবাসের সিইও গিয়্যোম ফরি বলেন, ‘২০২১ সালটি ছিল আমাদের জন্য গুরুত্বপূর্ণ বছর।

 

এ সময়ে আমরা করোনার ক্ষতি কাটিয়ে পুনরুদ্ধারে ও প্রবৃদ্ধিতে মনোযোগ দিতে পেরেছি।
এ জন্য আমাদের পুরো টিম, গ্রাহক ও সরবরাহকারীদের প্রতি কৃতজ্ঞতা। ’

Comments (0)
Add Comment