একদিনে এক কোটি টিকাদান বিশ্বে একটি উদাহরণ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, বিশ্বের ২০০টি দেশের মধ্যে টিকাদানের ক্ষেত্রে বাংলাদেশ দশম স্থানে রয়েছে। রাশিয়া ও জার্মানির মতো উন্নত দেশও আমাদের পেছনে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও নির্দেশনায় টিকাদানে বাংলাদেশ সফল হয়েছে।
শনিবার সারাদেশে এক কোটি টিকাদান উপলক্ষে আয়োজিত অনির্ধারিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসারে ৭০ শতাংশ মানুষকে টিকাদানের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ।
১২ বছরের বেশি বয়সী জনগোষ্ঠীর ৯৫ শতাংশকে টিকা দেওয়া হয়ে যাচ্ছে।