টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নতুন নতুন নানা ঘটনার জন্ম দিয়ে গেল বছর পার করেছেন তিনি।
নতুন বছরে আবারও আলোচনা-সমালোচনার কেন্দ্রে এসেছেন পোশাক বিতর্ক নিয়ে।
তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে এখনও আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের।
তার মধ্যে নতুন প্রেমে মজেছেন এই অভিনেত্রী; এই খবর বেশ পুরাতন।
গত বছরের শুরুর দিকেই নাকি তারা সম্পর্কে জড়িয়েছেন।
বসবাসও করেন একই আবাসনের পাশাপাশি অ্যাপার্টমেন্টে।
তবে সেভাবে একসঙ্গে প্রকাশ্যে দেখা যায়নি তাদের।
ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে নাকি মন দেওয়া-নেওয়ার পর্ব সেরে ফেলেছেন শ্রাবন্তী।
তবে এতদিন সেই ব্যাপারে মুখে টুঁ শব্দটি না করলেও বর্তমানে এই বিষয়টা নিয়ে খুব একটা লুকোছাপা করছেন না টলি-সুন্দরী।
এবারে একেবারে প্রকাশ্যে অভিরূপের সঙ্গে ক্যামেরার সামনে ধরা দিলেন শ্রাবন্তী!