‘পণ্যমূল্য সিন্ডিকেট করে ভাগ নিচ্ছে ক্ষমতাসীন নেতারা’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার জিনিসপত্রের দাম কমাতে পারবে না।
কারণ, পণ্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সরকারি দলের নেতারা দায়ী।
সিন্ডিকেট করে এখান থেকে তারা ভাগ নিচ্ছে।
আওয়ামী লীগ পরিকল্পিতভাবে লুটপাট করছে দেশের সম্পদ। এরপর তা বিদেশে পাঠাচ্ছে।

বুধবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভে এসব কথা বলেন ফখরুল।

এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য ঐক্যবদ্ধভাবে সরকার পতনের আন্দোলনে নামার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, তাদের তখতে তাউস ভেঙে ছুড়ে ফেলে দিতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

Comments (0)
Add Comment