খেজুরের কার্টনে সাড়ে সোয়া ৭ কোটি টাকার সিগারেট আমদানি

দুবাই থেকে খেজুর আমদানির আড়ালে ৫৫ লাখ ৫২ হাজার চারশ শলাকা মন্ড ব্র্যান্ডের সিগারেট আমদানির মাধ্যমে সাত কোটি ১১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছে বলে জানায় চট্টগ্রাম কাস্টমসের এআইআর (অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিচার্স) শাখা।

রোববার সাগরিকার ইস্পাহানি সামিট অ্যালায়েন্স টার্মিনাল লিমিটেডে শতভাগ কায়িক পরীক্ষায় খেজুরের আড়ালে সিগারেট আমদানির ঘটনা বেরিয়ে আসে।

চট্টগ্রামের কোতোয়ালির জুবিলী রোডের সুচনা ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান চালানটি আমদানি করে।
প্রতিষ্ঠানটির মালিক ফটিকছড়ি উপজেলা ভক্তপুর দৌলতবাড়ি গ্রামের আবু তাহেরের ছেলে জাহাঙ্গীর আলম বলে জানিয়েছে কাস্টমস।

কাস্টমস সূত্র জানায়, জাহাঙ্গীর আলমের মালিকানাধীন প্রতিষ্ঠান সূচনা ইন্টারন্যাশনাল দুবাই থেকে খেজুর ঘোষণা দিয়ে ৪০ ফুট সাইজের কন্টেইনার আমদানি করেন।
চালানটি আমদানির জন্য গ্লোবাল ইসলামি ব্যাংক লিমিটেডের খাতুনগঞ্জ শাখায় ঋণপত্র (এলসি) খুলে প্রতিষ্ঠানটি।

 

Comments (0)
Add Comment