প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় ভারত

প্রতিবেশীদের অগ্রাধিকার দেওয়ার যে পররাষ্ট্র নীতি ভারতের রয়েছে, সেখানে বাংলাদেশই সবচেয়ে বেশি গুরুত্ব পায় বলে জানিয়েছেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে ফরেন সার্ভিস একাডেমিতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠক করেন জয়শঙ্কর।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

জয়শঙ্কর বলেন, করোনা মহামারির প্রভাবে বিশ্বজুড়ে স্থবিরতার সময়ও বাংলাদেশ ও ভারতের চমৎকার সম্পর্ক বজায় ছিল।

Comments (0)
Add Comment