স্বর্ণের দাম কমলো ভরিতে প্রায় ৩ হাজার টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম রেকর্ড স্পর্শ করার ৫ দিনের মাথায় কমলো। মানভেদে স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ৯১৭ টাকা পর্যন্ত কমেছে।

মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম নিম্নমুখী এবং আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ন মার্কেটে দাম কমায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সভায় স্বর্ণের দাম কমানোর এ সিদ্ধান্ত হয়।

নতুন মূল্য শুক্রবার থেকে কার্যকর হবে বলেও জানিয়েছে বাজুস।

স্বর্ণের দাম কমলেও রুপার আগের নির্ধারিত দামই বহাল রয়েছে।

এর আগে গত ২২ মে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল।
তখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম চার হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ৮২ হাজার ৪৬৫ টাকা করা হয়েছিল। এর আগে দেশের বাজারে কখনো স্বর্ণের ভরি ৮২ হাজার টাকা হয়নি।

Comments (0)
Add Comment