সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে বিমান বাংলাদেদের সব ফ্লাইট দুই মাসের জন্য বাতিল করা হয়েছে।
আগামী ১৩ জুন থেকে ৪ আগষ্ট পর্যন্ত এই রুটে যাত্রীসেবা দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বাংলাদেশ বিমানের নীলফামারী জেলা ব্যবস্থাপক হারুন অর রশীদ আজ বুধবার বিষয়টি নিশ্চিত করে জানান, হজ ফ্লাইট চালু হয়েছে।
হজ গমনেচ্ছুদের ঢাকায় পৌঁছে দিতে দেশের সব বিমানবন্দর ব্যস্ত থাকে। ফলে বিমান শিডিউলে কিছু রদবদল করা হয়েছে।
বিশেষ করে হাজ্বী সেবা এ সময় সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে।
ফলে আপাতত সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমান যাত্রীসেবা দিতে পারছে না।
এ রুটের সব যাত্রীর সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আগামী ১৩ জুন হতে ৪ আগস্টে রুটটি বন্ধ থাকার পর পুনরায় সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে বিমান চলাচল স্বাভাবিক হবে।