দারুণভাবে লড়াই করতে শিখেছে টাইগাররা: জিএম কাদের

ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় ম্যাচ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি।

এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট কোচ ও ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, দারুণভাবে লড়াই করতে শিখেছে টাইগাররা। দুর্দান্ত নৈপুণ্যে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা এনেছে তারা।

তিনি আশা প্রকাশ করে বলেন, সিরিজের শেষ  ম্যাচ জয়ী হয়ে সিরিজ জিতবে বাংলাদেশ ক্রিকেট দল।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় ম্যাচ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।

Comments (0)
Add Comment