বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০০পদে লোকবল নেবে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটি জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল) পদে লোকবল নেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল)

পদসংখ্যা: ১০০

যোগ্যতা: কমপক্ষে এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না:

মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, লক্ষ্মীপুর, বগুড়া, পাবনা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নড়াইল, ভোলা এবং পটুয়াখালী জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

বয়স: ২৮ আগস্ট বয়স সর্বোচ্চ ৩০ বছর, তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের অযোগ্যতা: অপেশাদার লাইসেন্সধারী এবং যানবাহন চালনায় তিন বছরের কম অভিজ্ঞ প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

যেভাবে আবেদন: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা অনলাইনেরে মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে পরীক্ষা ফি বাবদ ৩৩৬ টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ সময় আগামী ১১ সেপ্টেম্বর ২০২২।

Comments (0)
Add Comment