দর্শককে ধন্যবাদ জানাতে চলন্ত বিমান থেকে ঝাঁপ দিলেন টম ক্রুজ!

একের পর এক তাক লাগিয়েই চলছেন টম ক্রুজ। তবে এবার যা করলেন তা আগের সব কিছুকে ছাড়িয়ে গেছে। বিমান থেকে লাফ দিলেন অভিনেতা। শুধু তাই নয়, আকাশে ভাসতে ভাসতে ভক্তদের উদ্দেশে দিয়েছেন বার্তাও!

 

সোমবার সামাজিকমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন টম ক্রুজ যেখানে চলন্ত বিমান থেকে লাফিয়ে পড়তে দেখা গেছে অভিনেতাকে। এই অবিশ্বাস্য স্টান্ট করেই তিনি ক্ষান্ত হননি। আকাশে ভাসতে ভাসতে কথাও বলেছেন। ‘টপ গান’-এর পাশে থাকার জন্য অভিনেতা ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। মূলত স্ট্রিমিং প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি দেয়া উপলক্ষেই এই ভিডিও প্রকাশ করা হয়েছে। ছবিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্যারামাউন্ট প্লাসে মুক্তি পাবে ২২ ডিসেম্বর।

টপ গান ও প্যারামাউন্ট পিকচার্সের অফিশিয়াল অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করা হয়েছে। পরে টম ক্রুজ নিজেও শেয়ার করেছেন টুইটারে। লিখেছেন, ‘মিশনppp ইমপসিবল-এর সেট থেকে বিশেষ বার্তা’।

বর্তমানে দক্ষিণ আফ্রিকায় ‘মিশন ইমপসিবল ৭’-এর শুটিং করছেন টম ক্রুজ। ১৪ জুলাই মুক্তি পাবে এই ছবি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Comments (0)
Add Comment