কুয়াশায় কারণে দিল্লিতে বিমান ও ট্রেন চলাচল ব্যাহত

ভারতের দিল্লিতে নিম্ন তাপমাত্রা ও কুয়াশার কারণে বিমান ও ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে দিল্লির তাপমাত্রা ছিল ৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

কুয়াশার কারণে ৫০ মিটার দূরত্বের কিছু দেখতেও সমস্যা হচ্ছিল। সেকারণেই বিমান চলাচল ব্যাহত হয়। রেলের শিডিউলও পড়ে খানিকটা বিপর্যয়ে। জানা গেছে দিল্লির অন্তত ১৫টি ট্রেন ঠিক সময়ে ছেড়ে যেতে পারেনি।

ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টাও দিল্লিতে ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে। সাথে দমকা হাওয়ার শঙ্কাও আছে।

সূত্র: রয়টার্স

Comments (0)
Add Comment