এবার ভারতের গো ফার্স্টের বিমানে অশ্লীলতার অভিযোগ উঠল। বিমান সেবিকার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল এক যাত্রীর বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দিল্লি থেকে গোয়ার জন্য উড়ে গিয়েছিল গো ফার্স্টের ওই উড়ান। মাঝ আকাশেই আজব বায়না ধরেন বিমানের এক যাত্রী। অভিযোগ, এক বিমান সেবিকাকে নিজের পাশে বসার জন্য বলেন ওই ব্যক্তি। অন্য আরেক বিমান সেবিকার সঙ্গে অশালীনভাবে কথা বলার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে।
অভিযুক্ত ব্যক্তি একজন বিদেশী পর্যটক বলে জানা যাচ্ছে। যাত্রীর বিরুদ্ধে এমন অভিযোগে হাত গুটিয়ে বসে থাকেনি গো ফার্স্টের কর্তৃপক্ষ। গোয়ায় নয়া নির্মিত মোপা আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ানটি অবতরণ করতেই ওই অভিযুক্ত ব্যক্তিকে বিমানবন্দরের নিরাপত্তা সংস্থা সিআইএসএফ-র হাতে তুলে দেওয়া হয়। ডিজিসিএ-কেও এই বিষয়ে জানানো হয় গোটা বিষয়টি।
সূএ: আনন্দবাজার