এই বছরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন হৃত্বিক-সাবা?

বেশ কিছুদিন ধরেই সম্পর্কে রয়েছেন বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন এবং সাবা আজাদ। যদিও তাঁরা প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি। কিন্তু অভিনেতার সঙ্গে প্রায় সমস্ত জায়গাতেই সাবাকে দেখা যায়। লাঞ্চে যাওয়া থেকে বেড়াতে যাওয়া, বিভিন্ন সময়ে ক্যামেরাবন্দি হন তাঁরা। সম্প্রতি শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন দুই তারকা।

সূত্রের খবর, হৃত্বিক রোশনের পরিবারের তরফে সাবা আজাদকে অভিনেতার সঠিক জীবনসঙ্গী হিসেবে বলা হচ্ছে। সাবাকে বিভিন্ন সময়ে রোশন পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে। শোনা যাচ্ছে, চলতি বছরের শেষের দিকেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। যদিও দুই তারকা এখনও পর্যন্ত এবিষয়ে কোনও ঘোষণা করেননি।

Comments (0)
Add Comment