মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ!

বলিউডের তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের সুখের সংসার। সম্প্রতিই বিয়ের এক বছর পূর্ণ করেছেন তারা। অভিনেত্রী ব্যক্তি জীবনে বিশেষ দিনগুলো পরিবারের সঙ্গে উদযাপন করে থাকেন। তার থেকে বাদ যায়নি বড়দিনও।

এবার বড়দিন উদযাপন করেছেন শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে। তাদের সঙ্গে জমিয়ে উদযাপন করার মুহূর্তেই সোশ্যালে বয়ে বেড়াচ্ছে নতুন খবর। গুঞ্জন উঠেছে মা হতে যাচ্ছেন ক্যাটরিনা। এর মূলে অবশ্য বড়দিন উদযাপনের একটি ছবি।

কিন্তু কিভাবে এই গুঞ্জনের শুরু হলো। টিভি নাইনের প্রতিবেদনে বলা হয়েছে, বড়দিনে পরিবারের সঙ্গে তোলা ছবি সোশ্যালে পোস্ট করেন বলি নায়িকা। ছবিতে তার সঙ্গে ভিকি কৌশল, তার ভাই, শ্বশুর-শাশুড়ি ও বোন ইসাবেলা ছিলেন। সাদা ও লাল রঙের পোশাকে দেখা যায় তাদের। ছবিতে শাশুড়িকে জড়িয়ে রয়েছেন ক্যাট। সবাই হাসি-খুশি।

ক্যাটকে দেখা যায় শাশুড়ির পেছনে। কিছুটা যেন আড়ালেই! আর এই থেকেই গুঞ্জন। বেবিবাম্প আড়াল করতে পেছনে রয়েছেন কি অভিনেত্রী? ক্যাট-ভিকির বিয়ের পর বেশ কয়েকবার মা হওয়ার গুঞ্জন উঠেছে নায়িকার। বড়দিনের ছবি ঘিরেও তাই। তবে মা হওয়ার এই গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি এই তারকা দম্পতি।

প্রসঙ্গত, ক্যাট-ভিকির বিয়ের পর পরই চর্চা শুরু হয়েছিল যে এই বিয়ে টিকবে না। কেউ কেউ আবার ‘পাব্লিসিটি স্টান্ট’ হিসেবেও আখ্যা দিয়েছিলেন। কিন্তু দিনশেষে তারা কিন্তু ভালোই রয়েছেন। একজন আরেকজনের পাশে সুখেই দিন কাটাচ্ছেন তারা।

Comments (0)
Add Comment