রাখির গোপন ভিডিও ধারণ করে বিক্রি করেছে আদিল

রাখি সাওয়ান্তের দাম্পত্য কলহ চরমে! দ্বিতীয় স্বামী আদিল খান দুরানির বিরুদ্ধে আগেই মারধর, বিকৃত যৌনাচার, চুরির অভিযোগ এনেছিলেন রাখি।
এবার ফের বোমা ফাটালেন অভিনেত্রী। রাখির অভিযোগ করে বলেন নগ্ন ভিডিও শ্যুট করে তা মোটা টাকার বিনিময়ে বিক্রি করেছে আদিল। ই-টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন অভিনেত্রী।

রাখি আরও বলেন, আমার নগ্ন ভিডিয়ো শ্যুট করেছে আদিল, এবং লোকজনকে সেগুলো বেচেছে। আমি সাইবার ক্রাইমে সেই নিয়ে অভিযোগ জানিয়েছি। তনু চান্দেল নামে একজনের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন আদিল।

বৃহস্পতিবারও আদালতে পৌঁছে রাখি মিডিয়ার ক্যামেরার সামনে জানান, আদিল আমাকে ঠকিয়েছে। ওর কখনই জামিন পাওয়া উচিত নয়। এইজন্য আমি নিজে এখানে এসেছি। আমার মেডিক্যাল পরীক্ষা হয়েছে, আমি প্রমাণ জমা দিয়েছি। আদিল আমার উপর অকথ্য অত্যাচার করেছে, আমার থেকে ওটিপি নিয়ে সব পয়সা নিয়ে নিয়েছে।

গার্হস্থ্য হিংসা, চুরি-সহ রাখির একাধিক অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার মুম্বই পুলিশ গ্রেফতার করেছিল আদিলকে। গত বুধবার আদালতে তোলা হলে আদিলকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এর আগে গত ৬ই ফেব্রুয়ারি আদিলের নাম থানায় অভিযোগ দায়ের করেছিলেন রাখি। পরদিন রাখির বাড়িতে ফের হামলা চালায় আদিল। সেই সময়ই ওশিওয়াড়ার থানার পুলিশ আদিলকে গ্রেফতার করে।

২০২২ সালের জানুয়ারি মাসে পরিচয় আদিল ও রাখির। এরপর একসঙ্গে একটি বিজনেস অ্যাকাউন্ট খোলেন দুজনে। পরবর্তীতে ২০২২ সালের জুন মাসে ওই অ্যাকাউন্ট থেকে ১.৫ কোটি টাকা তুলে নেন আদিল, নতুন গাড়ির কেনবার নাম করে। বুধবার গভীর একটি ভিডিও প্রকাশ্যে আনেন রাখি। ৫ মাস পুরোনো সেই ভিডিয়োতে আদিলকে বলতে শোনা গিয়েছে রাখির কাছ থেকে নেওয়া ১.৫ কোটি টাকা চার মাসের মধ্যে ফিরিয়ে দেবে সে। রাখির অভিযোগ সেই টাকার এক পয়সাও ফেরত পাননি তিনি।

সূএ: হিন্দুস্তান টাইমস

Comments (0)
Add Comment