প্রথম বিবাহবার্ষিকীতে একসঙ্গে বেরিয়েছিলেন বলিউড তারকা রণবীর কাপুর এবং আলিয়া ভাট। চোখের পলকে কেটে গেল গোটা একটা বছর। ঠিক একবছর আগে জীবনের নতুন ইনিংস শুরু করেছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। ২০২২ সালের ১৪ এপ্রিল গাটছড়া বেঁধেছিলেন রণবীর ও আলিয়া ভাট। ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়েই চার হাত এক হয়েছিল রণবীর-আলিয়ার।
দুই পরিবার ও ইন্ডাস্ট্রির কিছু কাছের মানুষদের নিয়েই সাতপাকে আবদ্ধ হয়েছিলেন তারকা জুটি। আজ প্রথম বিবাহবার্ষিকী। শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
প্রথম বিবাহবার্ষিকী ঠিক কীভাবে সেলিব্রেশন করছেন তা জানার জন্য় মুখিয়ে রয়েছেন ভক্তরা। ওয়েডিং অ্যানিভার্সারিতে তড়িঘড়ি মুম্বাই উড়ে এলেন রণবীর। মুম্বাই বিমানবন্দরে পাপারাৎজির ক্যামেরায় লেন্সবন্দি হলেন রণবীর কাপুর।
ক্যাজুয়াল আউটফিটে নজর কেড়েছেন রণবীর কাপুর। হাতে ছিল বড় ব্যাগ। আলিয়াকে কী উপহার দিলেন রণবীর তা নিয়েই চলছে জল্পনা। নেটিজেনরা অনেকেই মনে করছেন স্ত্রী আলিয়ার জন্য ব্যাগ ভর্তি উপহার নিয়ে এসেছেন অভিনেতা।
রণবীর ও আলিয়ার প্রথম বিবাহবার্ষিকীটা এবার আরও একটু বেশি স্পেশ্যাল করে তুলবে একরত্তি রাহা। চলতি বছরেই রণবীর ও আলিয়ার কোল আলো করে এসেছে রাহা।
জমজমাট সেলিব্রেশনের আঁচ এখন থেকেই পাওয়া যাচ্ছে। সবমিলিয়ে বিয়ের প্রথম বছরটা ঠিক কীভাবে সেলিব্রেট করছেন রণবীর ও আলিয়া তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।