শাকিব খানের নতুন নায়িকা ইধিকা পাল!

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুটিংয়ে শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমা। ঘোষণার প্রায় ৬ বছর পর সিনেমাটির ক্যামেরা চালু নতুন নায়িকা দিয়ে। আসছে ঈদুল আজহাকে সামনে রেখেই তড়িঘড়ি করে করা হয়েছে সিনেমাটির শুটিং পরিকল্পনা। শাকিবের নতুন ‘প্রিয়তমা’ এরই মধ্যে চূড়ান্ত।

এই সিনেমায় বুবলী-পূজা চেরি থেকে শুরু করে নানা জনের অভিনয়ের কথা শোনা গেলেও নতুন নায়িকাতেই আস্থা রাখলেন নির্মাতা ও শাকিব খান। ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন কলকাতার সিরিয়ালের অভিনেত্রী ইধিকা পাল। এরই মধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। নির্মাতা হিমেল আশরাফ জানালেন, ৮ মে থেকে শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান।

খোঁজ নিয়ে জানা গেছে, ইতিমধ্যে ইধিকা পাল বাংলাদেশে আসার ভিসা হাতে পেয়েছেন। আগামী ১১ মে ঢাকায় ‘প্রিয়তমা’র শুটিংয়ে যোগ দিচ্ছেন তিনি।

সিনেমাটিতে কাজের বিষয় নিশ্চিত করে এক ভিডিও বার্তায় ইধিকা বলেন, হ্যালো বাংলাদেশ, আমি ইধিকা পাল। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে এই ঈদে, সিনেমা হলে, বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমাতে।

 

কলকাতার জনপ্রিয় টিভি অভিনেত্রী ইধিকা পাল। নিজের অভিনয়ের পাশাপাশি নাচেও দুর্দান্ত পারদর্শী এই সুন্দরী। প্রথম ধারাবাহিক ছিল স্টার জলসার ‘কপালকুণ্ডলা’। এই ধারাবাহিকে ‘পদ্মাবতী’র চরিত্রে অভিনয় করে প্রশংসিত হোন। পরে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘রিমলির’ প্রধান  চরিত্রে তাকে দেখা যায়। এ ছাড়াও দুটি জনপ্রিয় ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন।

২০১৭ সালের নভেম্বরে চিত্রনায়ক শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে ‘প্রিয়তমা’ নামে নতুন একটি সিনেমার ঘোষণা দেয়া হয়। এরপর থেকে প্রায় প্রতিবছরই সিনেমাটি নিয়ে কথা হয়। কিন্তু ঘোষণার পর প্রায় ৬ বছরেও শুরু হয়নি এর কাজ। সেসব অনিশ্চয়তা পেরিয়ে অবশেষে শুটিংয়ে সিনেমাটি। এটি পরিচালনা করছেন হিমেলে আশরাফ।

‘প্রিয়তমা’র কাহিনি লিখেছেন ফারুক হোসেন। পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্য ও সংলাপ যৌথভাবে করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। সিনেমাটি প্রযোজনা করছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে আরশাদ আদনান

Comments (0)
Add Comment