আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সভা কাল

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সভা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে।

এদিন সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে সভাটি হবে।

আজ বৃহস্পতিবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভায় সভাপতিত্ব করবেন।

 

সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Comments (0)
Add Comment