ডিবি কার্যালয়ে মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাঁর গুলশানের বাসা থেকে তুলে নিয়ে গেছে ডিবি। বর্তমানে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আজ সকাল ৯টার কিছু সময় পরে মির্জা ফখরুলকে তুলে নেওয়া হয়।

আজ রবিবার (২৯ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে তাঁকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে আনা হয়।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে ডিবির এক কর্মকর্তা বলেন, মির্জা ফখরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

Comments (0)
Add Comment