ফের মা হলেন অভিনেত্রী শুভশ্রী

ফের মা হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পরিচালক রাজ চক্রবর্তীর পরিবারে দ্বিতীয় সন্তান এল। খুশির হাওয়া পরিবারে। কলকাতার বেসরকারি হাসপাতালে আরও এক তারকা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। ছোট্ট ইউভান এখন বড় দাদা।

ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিলেন শুভশ্রী। লক্ষ্মীবারে লক্ষ্মী এল রাজ-শুভশ্রীর ঘরে। বৃহস্পতিবার সকাল সকাল হাসপাতালে ভর্তি করানো হয়েছে শুভশ্রীকে। রাজ এবং রাজের ভাগ্নীর সঙ্গে ছবিও পোস্ট করেছিলেন তিনি। ছোট ফ্রক পরেছিলেন শুভশ্রী৷ মাথায় দু’টি বিনুনি। এই ছবিতেই শুভেচ্ছা বার্তা ভরে উঠেছে৷ অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় মন্তব্য করেছেন, ‘অপেক্ষা, অপেক্ষা’।

সেখান থেকেই স্পষ্ট হয়েছিল যে, শুভশ্রী আজই তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন। সেই খবরই সত্যি হল। সোশ্যাল মিডিয়া এক্স (আগে যা ট্যুইটার নামে পরিচিত)-এ সুখবর দিলেন রাজ। লিখলেন, ‘আমাদের ঘরে এল এক মুঠো ভালবাসা। আমরা খুবই খুশি। আমাদের ছোট্ট রাজকন্যার জন্য শুধুমাত্র ভালবাসা এবং আশীর্বাদ চাই।’

Comments (0)
Add Comment