১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে আওয়ামী লীগ

রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আগামী ১০ ডিসেম্বর সমাবেশ করবে আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে সমাবেশটি অনুষ্ঠিত হবে।

আজ শনিবার (২ ডিসেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ১০ ডিসেম্বর (রোববার) বিকেল ৩টায় মানবাধিকার দিবস উপলক্ষ্যে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস এবং পেট্রল বোমা হামলায় নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত পরিবার দ্রুত বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে অংশগ্রহণ করবেন দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Comments (0)
Add Comment