পপ তারকা জাস্টিন বিবার ও মডেল হেইলি বিবারের সংসার নাকি ভাঙতে চলেছে, এমন গুঞ্জনে সরব হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এ দম্পতি বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া না দেখালেও গুঞ্জনের উৎস কিন্তু হেইলির প্রশ্নবোধক কর্মকাণ্ড।
সম্প্রতি ইনস্টাগ্রামে দেয়া হেইলির কিছু পোস্ট এ ধারণা দেয়। অনুরাগীরা লক্ষ্য করেছেন যে বিবারের সঙ্গে বেশির ভাগ ছবিই তিনি মুছে দিয়েছেন। তারপরই শুরু হয় গুঞ্জন। ধারণা করা হচ্ছে, দুজনের সম্পর্কের অবনতি ঘটেছে।
এরপর বছরের প্রথমদিনে হেইলি নিজের কয়েকটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখেন, ২০২৪ সালে আমিই আমার সঙ্গে।
বছরের প্রথম পোস্ট দেখে দম্পতির বিচ্ছেদের জল্পনা জোরালো হয়। ছবিগুলোর নিচে অনেকেই জাস্টিন কোথায় তা জানতে চেয়েছেন।
২০১০ সাল থেকে দীর্ঘ আট বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় জাস্টিন বিবার ও গায়িকা সেলেনা গোমেজ়ের। ২০১৮ সালে হেইলিকে বিয়ে করেন এ পপ আইকন। যদিও শুরুতে খবরটি গোপনেই রেখেছিলেন তারকা দম্পতি। পরে বিষয়টি জানাজানি হয়।