পলাতক দুই বিমান কর্মকর্তার বিরুদ্ধে জিডি

প্রতিষ্ঠানের অনুমতি না নিয়েই বিদেশ চলে গেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা। অন্যদিকে বিমানের আরেক কর্মকর্তা পলাতক রয়েছেন। এই দুই জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় জিডি করে দায় সেরেছে বিমান কর্তৃপক্ষ।

দুই কর্মকর্তার মধ্যে কানাডায় পালিয়ে গেছেন বিমানের সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) মো. আনোয়ার হোসেন। আর পলাতক রয়েছেন বাণিজ্যিক তত্ত্বাবধায়ক সোহান আহমেদ। তবে সোহান দেশে আছেন কি বিদেশে চলে গেছেন তা কেউ বলতে পারছে না।

এ বিষয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আজিম জানান, বিমানের পলাতক থাকা দুই কর্মকর্তার বিরুদ্ধে তারা মামলা করেছেন। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসির আরাফাত খান জানান, বিমানের দুই কর্মকর্তার পলাতক থাকার বিষয়ে জিডি হয়েছে। তারা সেটি তদন্ত করছেন।

বিমান সূত্রে জানা গেছে, গত ৭ ডিসেম্বর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কানাডা পালিয়ে যান আনোয়ার। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের বিজি-৩০৫ ফ্লাইটে সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)। তবে আনোয়ার দীর্ঘদিন তিনি কর্মস্থলে হাজির ছিলেন না। অন্যদিকে, গত ২৪ অক্টোবর থেকে পলাতক রয়েছেন বিমানের বাণিজ্যিক তত্ত্বাবধায়ক সোহান আহমেদ।

Comments (0)
Add Comment