বিজয়কে সুসংহত করার পথে অন্তরায় বিএনপি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের বিজয়কে সুসংহত করার জন্য প্রধান বাধা সাম্প্রদায়িক অপশক্তি। যার মদদদাতা বিএনপি। এই অপশক্তিকে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিহত করতে হবে। বিএনপিসহ সন্ত্রাসী শক্তিকে পরাজিত করেই বিজয়ের পথে এগিয়ে যাবে দেশ।

আজ বুধবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ সোনার বাংলা গঠনের প্রচেষ্টার ধারাবাহিকতা রাখা হবে। বিএনপিসহ স্বাধীনতা বিরোধী ও সন্ত্রাসীদের পরাজিত করা হবে। আজকের দিনে বিএনপিসহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি, সকল অপশক্তি যারা আমাদের সমৃদ্ধির পথে প্রতিবন্ধক এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব। বিজয়ের স্বপ্ন তোরণ অভিমুখে।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Comments (0)
Add Comment