বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দলের বৈঠক

কেন্দ্রীয় ১৪ দলীয় জোটনেত্রী প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ১৪ দলের নেতাদের সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

আজ বুধবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিল্পব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

Comments (0)
Add Comment