ফের বাড়লো জেট ফুয়েলের দাম

ফের বাড়লো জেট ফুয়েলের দাম

বিমানে ব্যবহৃত জ্বালানি তেলের দাম আবার বাড়ানো হয়েছে। এপ্রিল মাসের জন্য প্রতি লিটারের মূল্য ২০২ টাকা ২৯ পয়সা থেকে বৃদ্ধি করে ২২৭ টাকা ৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জ্বালানি তেলের মূল্য ১.৩২১৬ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১.৪৮০৬ ডলার নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) নতুন এ দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এ নিয়ে একমাসের ব্যবধানে ১৪০ শতাংশ বাড়ল জেট ফুয়েলের দাম।

Comments (0)
Add Comment