কলকাতা রুটে নভোএয়ার এর ফ্লাইট পরিচালনা শুরু

ঢাকা-কলকাতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। আজ বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নভোএয়ার এর দ্বিতীয় আন্তর্জাতিক গন্তব্যের প্রথম ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জনাব রাশেদ খান মেনন এমপি।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রীংলা, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী, নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ও নভোএয়ার এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাশেদ খান মেনন বলেন, আমাদের দেশের বেশিরভাগ মানুষ বিদেশে যেতে প্রথম গন্তব্য হিসেবে কলকাতাকে প্রাধান্য দেয়। নভোএয়ার কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করায় ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও জোরদার হবে। নভোএয়ার এর কলকাতা রুটে ফ্লাইট পরিচালনায় সাফল্য কামনা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রীংলা বলেন, ভারতে যেতে বাংলাদেশীদের ভিসা দেওয়ার প্রক্রিয়া সহজ করা হবে। বাংলাদেশীদের দীর্ঘমেয়াদী ভিসা দেওয়ার পরিকল্পনা রয়েছে। নভোএয়ার কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আন্তর্জাতিক মানের সেফটি স্ট্যান্ডার্ড এবং সার্ভিস স্ট্যান্ডার্ড মেনে চলায় নভোএয়ারকে ধন্যবাদ জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী।

অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা-কলকাতা-ঢাকা রুটে প্রোমোশনাল রিটার্ন ভাড়া সর্বনি¤œ ৯,৯৯৯ টাকা (সকল ট্যাক্সসহ) নির্ধারন করা হয়েছে। প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার ও রোববার সপ্তাহে ৪টি ফ্লাইট পরিচালনা করা হবে। বিকাল ২ টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে কলকাতায় স্থানীয় সময় বিকাল ৩টায় পৌছবে। কলকাতা থেকে স্থানীয় সময় বিকাল ৪টায় ছেড়ে ৫টা ৩৫ মিনিটে ঢাকায় পৌছবে।

এছাড়া ১৪ ডিসেম্বর হতে চট্টগ্রাম থেকেও কলকাতায় সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম রুটে প্রোমোশনাল রিটার্ন ভাড়া সর্বনি¤œ ১১,৫৫৫ টাকা (সকল ট্যাক্সসহ) নির্ধারন করা হয়েছে। প্রতি সোমবার, বুধবার ও শনিবার সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করা হবে।

Comments (0)
Add Comment