টু্ইটার অ্যাকাউন্টটি একটি ভিডিও আপলোড করে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের আইওএস সংস্করণ থেকে কিভাবে মেসেজ বাতিল হবে তা দেখায়। ফাঁস হওয়া তথ্যানুসারে, হোয়াটসঅ্যাপ বেটার আইওএস ২.১৭.১.৮৬৯ সংস্করণে এই ফিচার দেখা গেছে। এই ফিচারের সাহায্যে পাঠানো মেসেজ অপর প্রান্তের গ্রাহক দেখলেও তা ডিলিট করে দেওয়া যাবে। ‘রিভোক’ ফিচারটি গ্রুপ চ্যাট মেসেজের বেলায়ও প্রযোজ্য হবে।
তবে ফিচারটি সরাসরি হোয়াটসঅ্যাপে আপডেট হবে কিনা তা পরিষ্কারভাবে কোথাও বলা হয়নি। সাধারণত নতুন কোনো ফিচার ছাড়ার আগে পরীক্ষা-নিরীক্ষা করে থাকে হোয়াটসঅ্যাপ। অন্যদিকে মেসেজ এডিট করার বিষয় নিয়েও কাজ করছে হোয়াটসঅ্যাপ।
ওয়াবিটাইনফো’র প্রতিবেদন অনুসারে, ‘হোয়াটসঅ্যাপ বেটা সংস্করণে পাঠানো মেসেজ এডিট করার ফিচার যুক্ত করেছে। এটি বর্তমানে ডেভেলপ করা হচ্ছে।’