দেশটির প্রধান বিরোধী দল লেবার পার্টির অন্যতম নীতিনির্ধারক। লেবার পার্টির ছায়া শিক্ষামন্ত্রী ছিলেন তিনি। যদিও গত বছর পদটি ছেড়ে দিয়েছেন। মূলত সত্তরের দশক থেকেই বাংলাদেশিদের ব্রিটেনে যাওয়া শুরু। বর্তমানে দেশটিতে ৫ লাখের মতো বাংলাদেশি বসবাস করছেন। তাদের বেশিরভাগের বাড়িই বৃহত্তর সিলেটে। রুশনারা আলীও জন্মগ্রহণ করেন সিলেটে।
আগামী ৭ মে অনুষ্ঠেয় ব্রিটেনের ৫৬তম সাধারণ (হাউস অব কমন্স) নির্বাচনেও অংশ নিচ্ছেন বাংলাদেশিরা। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ও তাদের কোয়ালিশন শরিক লিবারেল ডেমোক্রেট (লিব-ডেম) এবং প্রধান বিরোধী দল লেবার পার্টির টিকিটে কমপক্ষে আট বাংলাদেশি নামছেন সরাসরি নির্বাচনী লড়াইয়ে। এর মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক ছয় বাংলাদেশি মনোনয়ন পেয়েছেন লেবার পার্টির। মূলত লেবার পর্টির অভিবাসীবান্ধব নীতির কারণেই বাংলাদেশিসহ এশীয় ও আফ্রিকানদের বেশি সমর্থন এ দলটির প্রতি।
গতকাল ৩০ মার্চ ব্রিটেনে বর্তমান পার্লামেন্ট বিলুপ্ত হয়। আগামী ৯ এপ্রিল এবারের নির্বাচনের মনোনয়নপত্র জমাদান ও প্রত্যাহারের শেষ দিন। ৭ মে পার্লামেন্টের পাশাপাশি ইংল্যান্ডের বেশিরভাগ এলাকায় হবে স্থানীয় নির্বাচনও। মোট প্রায় সোয়া ৪ কোটি ভোটার এবারের সাধারণ নির্বাচনে ভোট দেবেন। এবার পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টি থেকে যে ছয় বাংলাদেশি মনোনয়ন পেয়েছেন তারা হলেন_ রুশনারা আলী এমপি_ বেথনাল গ্রিন অ্যান্ড বাউ আসন। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগি্ন ও শেখ রেহানার কন্যা টিউলিপ রিজওয়ানা সিদ্দিক_ হ্যাম্পস্টিড অ্যান্ড ফিলবার্ন আসন। টিউলিপ সিদ্দিক বর্তমানে এই নির্বাচনী এলাকার রিজেন্টস পার্কের কাউন্সিলর। পূর্ব লন্ডনের বেথনাল অ্যান্ড বাউ আসনের পর টিউলিপের এ আসনটি দ্বিতীয় সর্বোচ্চ বাঙালি অধ্যুষিত। সেজন্য এই আসনে টিউলিপকে ঠেকাতে শেষ পর্যন্ত একজন বাংলাদেশিকেই প্রার্থী হিসেবে বেছে নিতে পারে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। ৩৮ বছর বয়সী এই বাংলাদেশির নাম শাহীন আহমেদ, পেশায় মিনিক্যাব চালক। যদি তা-ই হয় তাহলে এবারের ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি প্রার্থী সংখ্যা দাঁড়াবে ৯-এ।
ব্রিটেনের এবারের সাধারণ নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রুশনারা আলী। সিলেটের মেয়ে রুশনারা মাত্র ৭ বছর বয়সে পাড়ি জমান ব্রিটেনে। অক্সফোর্ডের সেই জনস কলেজে দর্শন, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে পড়াশোনা করে যোগ দেন
অন্য উল্লেখযোগ্য প্রার্থী টিউলিপ সিদ্দিক মাত্র ১৬ বছর বয়সে যোগ দেন লেবার পার্টিতে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, গ্রেটার লন্ডন অথরিটিসহ বিভিন্ন সংস্থায় কাজ করেছেন তিনি। এড মিলিব্যান্ডের লেবার পার্টির নেতা হওয়ার লড়াইয়ে প্রচার চালিয়েছেন টিউলিপ। ২০০৮ সালে যুক্তরাষ্ট্রে বারাক ওবামার নির্বাচনেও প্রচার চালিয়েছেন। ২০১০ সালে টিউলিপ ক্যামডন কাউন্সিলে প্রথম বাঙালি প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন। আসন্ন নির্বাচনে লেবার পার্টি ২০১৩ সালের জুলাইয়ে তাকে হ্যাম্পস্টিড অ্যান্ড কিলবার্ন আসনে মনোনয়ন দেয়। একই বছর টিউলিপ ১০০ জন ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইনসপিরেশনের মধ্যে অন্যতম হিসেবে মনোনীত হন। বিখ্যাত গার্ডিয়ান পত্রিকা গত বছর তাকে আখ্যায়িত করে ‘ওয়ান টু ওয়াচ’ ইন ব্রিটিশ পলিটিক্স।