চীনা নৌবাহিনীর মুখপাত্র লিয়াং ইয়ংয়ের বরাতে সিনহুয়ার খবরে বলা হয়, রোববারের নির্ধারিত ব্লু ওয়াটার প্রশিক্ষণের অংশ হিসেবে চীনের বিমানবাহী জাহাজ লিয়াওনিং প্রশান্ত মহাসাগরে নামানো হচ্ছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ৩ জাহাজবিধ্বংসী যানসহ ৮টি চীনা যান ওই বিমানবাহী জাহাজ শনিবার দুপুরে পূর্ব চীন সাগরের কেন্দ্রীয় অংশে উপস্থিত ছিল। গত কয়েক দিনে লিয়াওনিং জে-১৫ যুদ্ধবিমান নিয়ে পূর্ব চীন সাগরে সামরিক মহড়ায় অংশ নিয়েছে। ওই মহড়ার মাধ্যমে বিমানে পুনরায় জ্বালানি সরবরাহ ও কমব্যাট ড্রিলও করা হয়। এর আগে চলতি মাসের প্রথমদিকে বোহাই নদীতে পরীক্ষামূলকভাবে বৃহৎ মাত্রায় সামরিক মহড়ায় অংশ নেয় লিয়াওনিং।