মালয়েশিয়াগামী ৬ যাত্রী উদ্ধার

কক্সবাজার শহরের একটি বাড়ি থেকে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়াগামী ছয় যাত্রীকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এ সময় মো. আব্বাস উদ্দিন (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে শহরের টেকপাড়ার চৌমুহনির সৌদি প্রবাসী কেফায়ত উল্লাহর বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।

Comments (0)
Add Comment